রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন চায় তিন দল: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূস আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, তিনটি প্রধান রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে।

শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে বৈঠক-পরবর্তী এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব।

শফিকুল আলম জানান, সব দলই প্রধান উপদেষ্টার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টার প্রতি দলগুলো আস্থা রেখেছে। কেউ তার পদত্যাগ দাবি করেনি। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা ও সময় দিতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়।

তিনি বলেন, বৈঠকে উপস্থিত দলগুলোর শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টাকে নির্বাচন আয়োজন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক সংস্কারে ইতিবাচক ভূমিকার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচন বিষয়ে তিনটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবির প্রসঙ্গ তুললে প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূস বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।’

এর আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলগুলোর সঙ্গে টানা পৃথক বৈঠক হয়।

বৈঠকে বিদ্যমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়ে তুলে ধরার কথা বলেছেন দলগুলোর নেতারা।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৫, /সকাল ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit