বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সামর্থ্য থাকার পরও ভাগে কোরবানি দেওয়ার বিধান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : আমার নাম মো. হাদিউর রহমান। বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। বেশ কয়েক বছর ধরে আমরা চার ভাই মিলে ভাগে কোরবানি দিয়ে আসছি। আমরা যখন একসঙ্গে কোরবানি দেওয়া শুরু করেছিলাম, তখন আমাদের পৃথক কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না।

আলহামদুলিল্লাহ! এখন আমি চাইলে পৃথক পশু কোরবানি করার সামর্থ্য রাখি। তবে মা-বাবা ও ভাইদের দাবি হলো আমি যেন যৌথভাবে কোরবানি দিই। আমার প্রশ্ন হলো, সামর্থ্য থাকার পরও ভাগে কোরবানি দিলে কি কোরবানি হবে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব সে যদি এককভাবে পশু কিনে কোরবানি করে অথবা অন্যের সঙ্গে ভাগে কোরবানি করে-উভয় অবস্থায় তার কোরবানি আদায় হয়ে যাবে। সুতরাং আপনি যদি ভাইদের সঙ্গে ভাগে কোরবানি দেন তাতে কোনো সমস্যা নেই।

জাবির (রা.) বলেন, আমরা হুদাইবিয়া নামক স্থানে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে একটি উটে সাতজন অংশীদার হয়ে এবং একটি গরুতেও সাতজন অংশীদার হয়ে কোরবানি করেছি। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৮০৯)

এ ক্ষেত্রে আত্মপ্রশান্তির জন্য আপনি আপনার অংশ বাড়িয়ে নিতে পারেন। যেমন-আপনার তিন ভাই তিন ভাগের টাকা দিল এবং আপনি চার ভাগের টাকা দিলেন। তবে সমানভাবে অংশ নিলেও কোনো সমস্যা নেই।

শরিকানায় বা ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অংশীদারের নিয়ত, বিশ্বাস ও উপার্জনের হালাল-হারাম বিবেচনা করা আবশ্যক। এ ছাড়া কোরবানির অন্য শর্তগুলোও গুরুত্বের সঙ্গে রক্ষা করা প্রয়োজন। ফাতাওয়ায়ে আলমগিরিতে বলা হয়েছে, ‘গরু ও উট সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে, যখন তাদের সবাই আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। সাত সংখ্যা নির্ধারণের ফলে অতিরিক্ত অংশীদার গ্রহণ করা যাবে না। তবে সাতের কম অংশীদারে কোনো সমস্যা নেই।’ (৫/৩০৪)

আলেমরা বলেন, সবচেয়ে উত্তম হলো কোরবানির কিছুদিন আগে পশু কেনা এবং তা যত্নের সঙ্গে লালন-পালন করার পর কোরবানি দেওয়া। লালন-পালন থেকে কোরবানি দেওয়া পর্যন্ত সব কাজ আনন্দের সঙ্গে করলে আল্লাহর দরবারে অধিক সওয়াবের আশা করা যায়।

আল্লাহ সব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit