শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আকাশসীমা বন্ধের মেয়াদ আরও ১ মাস বাড়াল ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে (২২ এপ্রিল) ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ পর্যটক নিহত হয়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে এক মাসের জন্য পাকিস্তানের বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরদিন পাকিস্তানও পাল্টা ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে যা চারদিনের তীব্র সংঘাতের পর গত ১০ মে কার্যকর হয়।
 
পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও গত সপ্তাহে পাকিস্তান জানায়, তারা ভারতের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের সময় আরও এক মাসের জন্য বাড়াবে যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এরপর গত শুক্রবার পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) ঘোষণা করে, সরকার সমস্ত ভারতীয় ফ্লাইটের উপর আকাশসীমা বন্ধের মেয়াদ এক মাস বাড়িয়েছে।
 
আকাশসীমা বন্ধের এই স্থগিতাদেশ আগামী ২৩ জুন পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতে নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান ও দেশটির এয়ারলাইন্সগুলোর ইজারা নেয়া বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
 
অন্যদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেয়া বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit