বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েই ম্যাকটমিনে ইতালিয়ান লিগের বর্ষসেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪-২৫ মৌসুমে ইউনাইটেডের হয়ে ৩ ম্যাচ খেলে ৪২২ কোটি টাকায় নাপোলিতে যোগ দেন। দলবদল করে ইতালিয়ান সিরি আর চলতি মৌসুমের বর্ষসেরা হয়ে গেলেন তিনি। এক বছর ব্যবধানে তার দলও জিতেছে লিগ শিরোপা। অ্যান্তোনিও কন্তের আগে ২০২২-২৩ মৌসুমে নাপোলিকে লিগ জিতিয়েছিলেন লুসিয়ানো স্পালেত্তি।

শিরোপা নির্ধারণী ম্যাচ ডেতে গতকাল কাগলিয়ারির বিপক্ষে ম্যাকটমিনের গোলেই লিড নিয়েছিলো নাপোলি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পায় দলটি, তাতে ইন্টার মিলানকে হতাশ করে শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ পেল তারা। এই যাত্রায় ম্যাকটমিনে ৩৬ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন।

ন্যাপলসের মানুষের কাছ থেকে ভালো খেলার প্রতিদানও পাচ্ছেন ম্যাকটমিনে। একদা বান্ধবীকে নিয়ে শপিং করতে একটি দোকানে ঢুকেছিলেন। বাইরে তার জন্য ৫০০ লোকের লাইন লেগে যায়। বিষয়টি ম্যাকটমিনেই জানিয়েছেন। গেজেট্টা ডেলো স্পোর্টকে তিনি বলেন, ‘আমার সঙ্গে এমন কখনও হয়নি। আমি ও আমার প্রেমিকা কেউই বিষয়টি বিশ্বাস করতে পারছিলাম না। মানুষ আমাদের দেখলেই আপ্লুত হয়ে যায়, ছবি তুলতে চায়। আমি তাদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছি। এটা খুবই সুন্দর জিনিস।’
ম্যাকটমিনের যখন এমন সুসময় চলছে, তখন যাচ্ছেতাই অবস্থা তার সাবেক ক্লাব ইউনাইটেডের। দলটি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের টিকিট তো কাটতে পারেইনি, একটুর জন্য এড়িয়েছে অবনমন। ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে আছে তারা। ১৮, ১৯ ও ২০ নম্বরে থাকা তিন দলের অবনমন হবে। ইউনাইটেড এফএ কাপ থেকে বাদ পড়েছে পঞ্চম রাউন্ড খেলে। সুযোগ ছিলো ইউরোপা লিগের শিরোপা জেতার। কিন্তু ফাইনালে টটেনহ্যামের কাছে হেরে হৃদয়ভঙ্গ হয়েছে তাদের।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit