সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বায়ার্নকে হারিয়ে জার্মান তারকাকে দলে টানছে লিভারপুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : শুধু বায়ার্ন মিউনিখই নয়, বায়ার লেভারকুসেনের তারকা ফুটবলার উইর্টজকে দলে টানতে চেষ্টা চালিয়েছে ম্যানচেস্টার সিটিও। তবে, বায়ান মিউনিখের সভাপতি হেইনার বলেছেন, তরুণ এই মিডফিল্ডারের লিভারপুলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

হার্বার্ট হেইনার বলেছেন, ‘ম্যাক্স ইবারল (বায়ার্ন মিউনিখের ডিরেক্টর) আমাকে জানিয়েছেন যে, খুব সম্ভবত উইর্টজ লিভারপুলেই যোগ দিতে যাচ্ছেন।’ যদিও এখনও চুক্তি স্বাক্ষরিত হয়নি, তবে লিভারপুল এবং লেভারকুসেন ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চালাচ্ছে। 
 
জানা গেছে, ট্রান্সফার ফি এবং ইংলিশ ক্লাব থেকে একজন খেলোয়াড়কে নিতে চায় লেভারকুসেন। কারণ, তারা একজন নতুন গোলরক্ষক, একজন ডিফেন্ডার, একজন স্ট্রাইকার এবং উইর্টজের সম্ভাব্য বিকল্প হিসেবে কাউকে দলে যোগ করতে চাইছে। 
 
এবারের মৌসুমে লেভারকুসেনের হয়ে ১৬টি গোল করেছেন উইর্টজ, অ্যাসিস্ট করেছেন ১৫টি। বর্তমানে জার্মানির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেছেন তিনি। কিন্তু লেভারকুসেনে পাঁচ বছর কাটানোর পর নতুন চ্যালেঞ্জ নিতে চান তরুণ এই ফুটবলার।
 

রোববার (২৫ মে) ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। ২০২৪-২৫ মৌসুমে এটিই তাদের শেষ ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit