মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

হাসিনার হলফনামায় তথ্য গোপন : ইসির আইন শাখার মতামতের পর ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৪ মে) মালয়েশিয়ার পেনাং রাজ্যে ‘প্রিভেনশন অব লেবার এক্সপ্লয়টেশন: টুওয়ার্ডস জিরো ফোর্সড লেবার ২০৩০’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সরকারের মানবসম্পদ মন্ত্রণালয়ের উপ-মহাসচিব (অপারেশনস) সুতেকনো আহমেদ বেলন।

এ সময় তিনি বলেন, শোষণ ও জোরপূর্বক শ্রম শুধুমাত্র আইনি বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক মানবিক সমস্যা যা প্রতিটি নিয়োগকর্তাকে গুরুত্ব সহকারে নিতে হবে। এই সমস্যা দেশের সুনাম ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ককে সরাসরি প্রভাবিত করে।
 
এই কর্মকর্তা আরও বলেন, এই সমস্যা সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সেই লক্ষ্যে সরকার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ফোর্সড লেবার ২০২১-২০২৫ গ্রহণ করেছে যা সংশ্লিষ্ট দফতরগুলো যৌথভাবে পরিচালনা করছে। 
 
এদিন সেমিনারে বিভিন্ন খাতের ৩০০ জনেরও বেশি নিয়োগকর্তা অংশ নেন। এর লক্ষ্য ছিল শ্রম শোষণ এবং জোরপূর্বক শ্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকার, শিল্প ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা জোরদার করে শোষণমুক্ত কর্মক্ষেত্র তৈরি করা।

সুতেকনো আহমেদ বলেন, জোরপূর্বক শ্রমের ১১টি সূচক রয়েছে, যার মধ্যে রয়েছে শ্রমিকদের আটক বা সীমাবদ্ধ করা, মজুরি আটকে রাখা বা অবৈধভাবে কর্তন করা, শ্রমিকদের হুমকি দেয়া, বেতন ছাড়াই ওভারটাইম কাজ করতে বাধ্য করা এবং শ্রমিকদের নিজস্ব নথিপত্র তথা ভিসা-পাসপোর্ট কেড়ে নেয়া। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭ :৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit