বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফিলিস্তিনের ১,০০০ শহীদ পরিবারের সদস্য হজে যাচ্ছেন সৌদির খরচে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে বিশ্বের ১০০টি দেশের ১ হাজার ৩০০ জন মুসল্লি এবারের হজে অংশ নিতে যাচ্ছেন। মুসল্লিদের বিশেষ অতিথি হিসেবে এই হজের আয়োজন করা হচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে।

দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে বাদশাহ সালমান মুসল্লিদের জন্য এই বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন।

আলাদাভাবে এক হাজার ফিলিস্তিনিকেও হজ করাবে সৌদি সরকার

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে শহীদ, আহত ও বন্দি পরিবারের ১ হাজার সদস্যকে হজ করাবেন সৌদি বাদশাহ। এদের হজের সব ব্যয় বহন করবেন তিনি ব্যক্তিগতভাবে।

সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘হজ গেস্ট প্রোগ্রাম’-এর আওতায় এই ফিলিস্তিনিদের আমন্ত্রণ জানানো হবে।

ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আলে শায়েখ বলেন, ‘প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে হজে পাঠানো হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সহানুভূতির অংশ হিসেবে এবার বিশেষভাবে ১ হাজার জনকে হজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব বরাবরই ফিলিস্তিনিদের পাশে রয়েছে। শহীদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজে পাঠানোর সিদ্ধান্ত তাদের মনোবল দৃঢ় করবে এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে সৌদির অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit