রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন গৃহায়ন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার অভ্যুত্থানে (১৯ জুলাই ২০২৪) ঢাকার রূপনগরে পুলিশের গুলিতে শহীদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

খুলনায় গিয়ে তিনি জুলাই বিপ্লবের এই বীর শহীদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন এবং ফুলের তোড়া দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ জাহাংগীর হোসেন পিএসসি তাঁর সঙ্গে ছিলেন। উপদেষ্টা আদিলুর রহমান শহীদ সাকিবের রূহের মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit