সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের জাজিরায় প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম তদন্তে প্রভাব বিস্তার, বাঁধাগ্রস্ত তদন্ত স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি॥ ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক রাজধানীতে হানি ট্র্যাপে যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলেকে হত্যা:  সঠিক তদন্তের জন‍্য মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি পরিবারের ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে॥ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল এক কোটির ওপরে দাম উঠল যাদের নরসিংদীতে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ  এক নারী গ্রেপ্তার 

আবাসিক এলাকায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর টিয়েরাসান্টা অঞ্চলের একটি আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেখানকার মারফি ক্যানিয়ন নামক স্থানে বিমানটি ভেঙে পড়ে। এতে অন্তত ১৫টি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদেন থেকে জানা গেছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সান দিয়েগো পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সান দিয়েগো পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা স্কাল্পিন স্ট্রিট এবং সান্টো রোড এলাকায় বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছি। উদ্ধার কর্মীদের নিরাপদে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন।”

ঘটনার ফুটেজে একাধিক পুড়ে যাওয়া যানবাহন এবং কমপক্ষে একটি ক্ষতিগ্রস্ত বাড়ি দেখা গেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩.৪৫ মিনিটে মন্টগোমেরি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে একটি সেসনা ৫৫০ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কয়জন আরোহী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। সূত্র: দ্য গার্ডিয়ান, মেট্রো ইউকে

কিউএনবি/অনিমা/২২ মে ২০২৫, /রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit