শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৭ Time View

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলে এক প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌণে আটটার দিকে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই বাড়ির  হাসনা বেগম জানান, সন্ধ্যার পর তিনি তিনতলা থেকে ২য় তলায় নেমে দেখেন এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে। আমি নাতি ভেবে ডাক দেই। এ সময় ছেলেটি একটা ব্যাগ নিয়ে দৌড়ে চলে গেলে সন্দেহ হয়। পরে দেখি দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুক থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর।

তিনি বলেন, ‘আমার পাঁচ ছেলের মধ্যে চার ছেলেই প্রবাসে থাকে। এরমধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে থাকে। আমাদের এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় আমরা বসবাস করি। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। ২য় তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী আমার বড় ছেলের পরিবার থাকেন। এরপাশের ফ্ল্যাটে আমার ছোট ছেলের পরিবার থাকেন। সন্ধ্যায় আমার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাট তালা দিয়ে তার বাবার বাড়িতে যান। আমার স্বামী দেশে থাকায় ছেলেকে নিয়ে ঢাকায় গেছেন। আমি ঘটনার সময় ৩য় তলায় আরেক ছেলের ফ্ল্যাটে ছিলাম। সন্ধ্যার পর আমি ২য় তলায় নেমে চুরির ঘটনা দেখতে পাই। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit