রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরাইলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

টাইমস অব ইসরাইল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে। জায়োনিস্ট সেনাবাহিনী দাবি করে বলেছে, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, এ হামলার পর অধিকৃত তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit