বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আট ক্যাটিগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করেছেন। এছাড়া এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুইটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। 

বাণিজ্য উপদেষ্টা আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষ্যে এসব পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে। চা শিল্পকে দেশ ও আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, সুষম বণ্টন করতে পারলে দুষ্টচক্র থেকে জাতীয় সম্পদ চা শিল্পকে রক্ষা করা যাবে। এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা বন্ধ করে শৃঙ্খলা আনার মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাবে। 

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশি চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit