শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দৌলতপুরে শ্মশানঘাট থেকে নারীর মাথা ও হাত চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্মশানঘাটে দাফন করা এক নারীর মরদেহ থেকে মাথা ও হাত চুরি হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজীপাড়া সাতগাছা শ্মশান ঘাটে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, একই ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত অধীর সরকারের স্ত্রী বাসুরানী সরকার (৭০) ২০২৪ সালের ডিসেম্বর মাসে মারা যান। তাকে কামালপুর কাজীপাড়া সাতগাছা শ্মশান ঘাটে মাটিচাপা দিয়ে দাফন করা হয়। বুধবার (২১ মে) সকালে স্থানীয়রা শ্মশানঘাটে গিয়ে বাসুরানী সরকারের কবর খোড়া অবস্থায় দেখতে পান। সেখানে দেখা যায় লাশের মাথা ও ডান হাতের অংশ নেই।

ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হলে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা টি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করে। আবার অনেকে এমন ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশও করেছেন। একই এলাকার পিয়ার আলী নামে এক ব্যক্তি জানান, এক হিন্দু মহিলার লাশের মাথা ও ডানহাতের অংশ কে বা কারা কবর থেকে চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়। লাশের মাথা ও হাত চুরির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এমন ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে মাথা বা মাথার খুলি চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit