স্পোর্টস ডেস্ক : নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট। চারদিনের ওই ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে একাদশ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন বেন স্টোকস। ইংলিশদের নেতৃত্বও দেবেন তিনি।
ইংলিশদের ওপেনার হিসেবে ফিরছেন জ্যাক ক্রলি। ওলি পোপকে তিনে খেলানো হতে পারে। মিডলে জ্যামি স্মিথকে রাখা হয়েছে। বোলিংয়ে অবশ্য অনভিজ্ঞ খেলোয়াড় নিয়েই নামবে স্বাগতিকরা। গাস অ্যাটকিনসন, জস টাংয়ের সঙ্গে স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির। একাদশে আছেন জো রুট, হ্যারি ব্রুকের মতো তারকারা।
চারদিনের ম্যাচটি শেষে ভারতের বিপক্ষে সিরিজের আবহে ঢুকে যাবে ইংল্যান্ড। দীর্ঘদিন চোট সারিয়ে আসা স্টোকস তাই ফর্মে ফিরতে চান। ২০০৩ সালের পর এবার আবার মুখোমুখি হচ্ছে দুদল। মাঝের এই সময়ে কখনও সাদা পোশাকের ক্রিকেটে জিম্বাবুয়ের সঙ্গে খেলেনি ইংল্যান্ড।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:০০