বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে ডিএসকে‘র উদ্দ্যেগে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের উদ্ভোধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে ডিএসকে‘র সমৃদ্ধি কর্মসূচি ও পিকেএসএফ এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

উদ্ভোধন পরবর্তি আলোচনা সভায় ডিএসকে কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চন্ডিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, বিএনএসবি চক্ষু হাসপাতলের ডাক্তার সাদমান হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ডিএসকের এই মানবিক কার্যক্রম শুধু চন্ডিগড়ে নয়, দুর্গাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয় এছাড়া ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit