সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত নয়জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আ. হান্নান মোল্লা (৬৩) নামে ওই হজযাত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।

সৌদি আরবের স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট) হজ ব্যবস্থাপনা পোর্টালে দেওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন থেকে জানা গেছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ২৭৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি।

বুলেটিনে জানানো হয়, সোমবার পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ২৭৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ৬৯৫ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৩০টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি।

হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৫ হাজার ৩৩২ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৭ হাজার ৩১৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৬২৮ জন।

বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ৮২৫টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।

বুলেটিন থেকে আরও জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত নয়জন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে আটজন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় চারজন, মদিনায় পাঁচজন।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit