বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষিজমি থেকে মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগে মো. শাহজালাল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সহকারি কমিশনার (ভ‚মি) মো. ফয়সাল উদ্দিন উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শাহজালাল নামে এক ব্যক্তি ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে নিচ্ছিলেন।