শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাসায় পাসপোর্ট রেখেই পিএসএল খেলতে ছুটলেন মিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন। সেখানে খেলতে মঙ্গলবার (২০ মে) দেশ ছাড়ার কথা তার। তবে এর আগেই একটি বিপত্তি ঘটেছে।

পাকিস্তানের উদ্দেশে বিমানে চড়ার জন্য সঠিক সময়ে বিমানবন্দরে হাজির হলেও পাসপোর্ট বাসায় রেখে এসেছিলেন মিরাজ। পরে বিষয়টি বুঝতে পেরে অন্য একজনকে বাসায় পাঠিয়ে পাসপোর্ট আনান ডানহাতি এই অলরাউন্ডার। আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে খেলার জন্য মিরাজকে অনুমতই দিয়েছে বিসিবি। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলবেন। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার জায়গায় মিরাজকে নিয়েছে দলটি।

জাতীয় দলের ক্রিকেটাররা এখন আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত। এই সিরিজের অংশ না হওয়ায় পিএসএল খেলা নিয়ে তাকে কোনো বাধা দেয়নি বিসিবি। এর আগে পিএসএলের চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এর মধ্যে রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসানও এই দলের হয়েই খেলছেন। এবার তার সঙ্গে যোগ দেবেন মিরাজ।

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit