বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধি কমিউনিটি সেন্টারের আয়োজনে এক অবহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে বিরিশিরি ওয়াইএমসিএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে, প্রকল্প সমন্বয়কারী আনিসুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, আদিবাসী নেতা মতিলাল হাজং, প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, প্রদান শিক্ষক পল্টন হাজং, সহকারি শিক্ষক মো. সাইফুল্লাহ, সাংবাদিক আল নোমান শান্ত, ওয়াইডব্লিউ এর সাদারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, টিডব্লিউএর সাধারণ সম্পাদক সুজন জেংচাম, আদিবাসী নেতা লিটন হাজং প্রমুখ।

বক্তারা বলেন, মুরুতেই ধন্যবাদ দিতে চাই প্রতিবন্ধি কমিউনিটি সেন্টারকে, তাদের কর্মের জন্য অত্র এলাকাকে বেছে নেয়ার জন্য। প্রতিবন্ধি জনগোষ্ঠী আমাদের সমাজেরই অংশ। তাদের অবহেলা না করে নিজ নিজ অবস্থান থেকে তাদের অধিকার বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানানো হয়। এছাড়া ভুমি অধিকার এবং পরিবেশ নিয়েও কাজ করবেন বলে জানান প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী মজুমদার।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৫, /বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit