মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীঘিনালার দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন। নওগাঁ সদর এমপির উদ্যোগে রাস্তার উন্নয়ন,উপকৃত ৬০ পরিবার

নুসরাত ফারিয়ার সঙ্গে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন: সিয়াম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সিয়াম লেখেন, যাদের আইনের আওতায় আনা দরকার, তারা প্রটোকল নিয়ে সপরিবারে দেশের বাইরে চলে যায়। তারা যাওয়ার পর আমরা জানতে পারি যে তারা চলে গেছে। আর এয়ারপোর্টে আটকানো হয় কাকে? আমাদের সহকর্মী ফারিয়াকে! এরপর কোর্টে ওঠানো হয়, তার জামিনও নামঞ্জুর হয়। এরচাইতে হাস্যকর আর কী হতে পারে?

তিনি আরও লেখেন, আর্টিস্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা যেকোনো প্রফেশনের কেউই আইনের উর্ধ্বে না। কিন্তু ফারিয়ার অপরাধটা কী? কোনো সিনেমায় কাজ করা নিশ্চয়ই কোনো আর্টিস্টের অপরাধ হতে পারে না। একই সিনেমায় বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করেছে, অডিশন দিয়েছে। এখন সবাইকে কি জেলে ভরবেন? যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেখানে ফারিয়ার নাম থাকাটা কতটা হাস্যকর, তা সংশ্লিষ্ট সকলেই জানেন। একটা মার্ডার কেইসে ৩০০-৪০০ আসামির ভেতর আর্টিস্টদের নাম ঢুকিয়ে দেয়া একটা ফাজলামো ছাড়া আর কিছু না।

অবিলম্বে ফারিয়ার মুক্তি দাবি করে তিনি আরও লেখেন, ফারিয়ার সাথে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন। অবিলম্বে ফারিয়ার মুক্তি চাই। আর আমরা আর্টিস্টরাও মাশাআল্লাহ এত ইউনাইটেড, একবারে শুধু নিজের বেলাতেই এক্সপেক্ট করব যে সবাই কথা বলবে। আর বাকি সময় আমরা চুপচাপ থাকব। কী বলব আর এই নিয়ে! কিছু বলার নেই…

সরকারের উদ্দেশে এ অভিনেতা বলেন, সরকারের পলিসিমেকারদের বলব, টু ডু লিস্টটা ঠিক করেন কাইন্ডলি৷ এত এত কিছু করার আছে, সেসব না করে আর্টিস্টদের হয়রানি করা বন্ধ করেন। As a nation we have bigger and more important things to focus on. কিছু একটা হলেই আর্টিস্টদের এভাবে হয়রানি করে দেশের মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে আমাদের হাসির পাত্র বানানো হয়। আর্টিস্টরা এতটাও সস্তা না৷ একটা সভ্য দেশে এমন হওয়ার কথা না। Artists should not be taken for granted.

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit