শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিরাপদ খাদ্যপ্রাপ্তির সক্ষমতায় ঘাটতি রয়েছে: খাদ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার যথেষ্ট ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের নবম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে সভায় উপদেষ্টা বলেন, জাপান সরকারের অর্থায়নে ১০ বছর মেয়াদি দুই হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়বে। দেশের অন্য বিভাগেও নিরাপদ খাদ্য নিশ্চিতে অবকাঠামোগত সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনাসংক্রান্ত বিধিবিধান ও জাতীয় নিরাপদ খাদ্যসংক্রান্ত নির্দেশনাগুলো দ্রুত অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বাড়ানোসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ও গতিশীল করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন ও এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, জনগণের নিরাপদ খাদ্যের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit