শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন 

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় তাঁর নিজবাড়ী বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তিতে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে খোলা জায়গায় রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় তাঁকে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ সময়, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে ধর্মীয় কার্যাদি শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit