শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সংশোধিত নিউজ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শত শত শিক্ষার্থীরা। রবিবার (১৮ মে) দুপুরে ডিগ্রি তৃতীয় বর্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ হিসেবে স্বল্প ব্যয়ে শিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও এমন অ- স্বাভাবিক ও অতিরিক্ত ভর্তি ফি নির্ধারণ, শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সামিল বলে মনে করছে সাধারণ শিক্ষার্থীরা। ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে এক স্মারকলিপি গ্রহন করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় কলেজ শিক্ষার্থী নুরে আলম ও জহির রায়হান বলেন, পৌর শহরের অন্যান্য কলেজে ১ হাজার দুইশত টাকা ভর্তি ফি নেয়া হচ্ছে। সরকারি কলেজ হিসেবে ভর্তি-ফি কম নেয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে এক হাজার নয়শত কুড়ি টাকা। এছাড়া প্রায় সময়ই উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে অতিরিক্ত ফি আদায় করে থাকেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ডিগ্রি ৩য়বর্ষের শিক্ষার্থী সুরাইয়া সুলতানা, স্বর্না আক্তার, সোহেল রানা, সাথী আক্তার, সাগর মিয়া প্রমুখ। এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. রেদওয়ানুর রহমান বলেন, বর্তমানে কলেজে অনেক শিক্ষকই অবসরে চলে গেছেন। শিক্ষার্থীদের পড়াতে বাহির থেকে খন্ডকালনি শিক্ষক এনে পাঠদান করাতে হয় বিধায় অতিরিক্ত কিছু টাকা নেয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। আমি অফিসের কাজে বাহিরে আছি, কলেজে গিয়ে শিক্ষার্থীদের দাবীর বিষয়টি নিয়ে পুনঃ বিবেচনা করা হবে।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit