সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

২০৩৫ সালে চীন প্রতি ৩ জনে ১ জনই হবেন প্রবীণ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। ২০৩৫ সালের মধ্যে শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স হবে ৬০ বছর বা তার বেশি। এতে দেশটির অর্থনীতি, শ্রমবাজার ও পেনশন ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবীণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বেইজিংয়ের নগর কর্তৃপক্ষ। এর মধ্যে মৌলিক পেনশনের পরিমাণ বাড়ানোর উদ্যোগও রয়েছে। চীনের অর্থনৈতিক কৌশলে জনসংখ্যা পরিকল্পনা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। জন্মহার বাড়ানো এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষায় নানা উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, চলতি বছরে জন্মহার বাড়ানোর উদ্যোগে চীন সরকারের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৮ হাজার কোটি ইউয়ান, যা প্রায় ২৬৯২ কোটি মার্কিন ডলারের সমান।

চীনের জনসংখ্যা ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে কমছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানো এবং ঋণের চাপ নিয়ন্ত্রণের লক্ষ্যগুলো কঠিন হয়ে উঠছে।

শ্রমশক্তি কমছে, বাড়ছে পেনশনের চাপ

চীনে আগামী বছরগুলোতে বিপুলসংখ্যক মানুষ কর্মজীবন থেকে অবসরে যাবেন। এতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি পেনশন ব্যবস্থার ওপর চাপ বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, জন্মহার কমে গেলে দীর্ঘ মেয়াদে নতুন পরিবার গঠনের সংখ্যা কমতে পারে। এতে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধির গতিও ধীর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit