সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৭ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। রোববার ( ১৮ মে)  সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এলাকার কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের  সিজার  মূল্য আনুমানিক ২ লক্ষ্য ৪৩ হাজার টাকা।  পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে গরু- মাদক পাচার সহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit