শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

হজ ও ঈদুল আজহার কোরবানি কি একই?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুছ

 হজের কোরবানির সাথে ঈদুল আজহার কোরবানি
 
কোরবানি মূলত দুই প্রকার- একটি হচ্ছে দমে শুকুর বা হজের কোরবানি। অপরটি হচ্ছে ঈদুল আজহার কোরবানি। অনেক হাজিগণ এ বিষয়টি না জানার কারণে শুধুমাত্র একটি কোরবানি (দমে শুকুর বা হজের কোরবানি) করে থাকেন। আর ঈদুল আজহারকোরবানি করেন না। অথচ কোন কোন হাজিগণের উপর ঈদুল আজহার কোরবানিও ওয়াজিব হয়ে থাকে। আজ আমরা এ দুই প্রকার কোরবানি সম্পর্কে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ।
 
(এক) হজের কোরবানি বা দমে শুকর: যে সকল হাজিগণ কিরান ও তামাত্তু হজ (অর্থাৎ একই সফরে ওমরা ও হজ) পালনের মাধ্যমে দুটি ইবাদত করে থাকেন। তাদের জন্য শুকরিয়া স্বরূপ একটি কোরবানি করা ওয়াজিব। এ কোরবানিকে দমে শুকর বা হজের কোরবানি বলা হয়। এটি ঈদুল আজহার কোরবানির অন্তর্ভুক্ত নয়।
 
(দুই) ঈদুল আজহার কোরবানি

যে সকল হাজিগন মুকিম হয়ে যাবেন তথা মক্কা মুকাররামা, মীনা, আরাফা ও মুজদালিফায় কোরবানির দিনগুলো সহ ১৫ দিন অথবা তার চেয়ে বেশি সময় অবস্থান করবেন তারা মুকিম বলে গণ্য হবেন। তাদের উপর ঈদুল আজহার কোরবানিও ওয়াজিব হবে। ফলে তাদেরকে দুটিকোরবানি করতে হবে। একটি দমে শুকর বা হজের কোরবানি। অপরটি হচ্ছে ঈদুল আজহার কোরবানি।
 
দুই কোরবানির স্থান: দমে শুকর বা হজের কোরবানি হেরেমের সীমানার ভিতরেই করতে হবে, অন্যত্র করার কোন সুযোগ নেই। আর ঈদুল আজহার কোরবানি যেকোন স্থানেই করতে পারবেন। ইচ্ছে হলে নিজ দেশেও করাতে পারবেন।
 
মুসাফির হাজিদের বিধান: পক্ষান্তরে যদি মক্কা মুকাররামা, মিনা, আরাফা ও মুজদালিফায় হজের দিনগুলো সহ ১৫ দিন অবস্থান না হয়, তাহলে হাজী সাহেব মুসাফির বলে গণ্য হবেন। আর মুসাফিরের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। তাই ঐ মুসাফির হাজী সাহেবের উপর দমে শুকর বা হজের কোরবানি করাই যথেষ্ট। ঈদুল আজহার কোরবানি তার উপর আবশ্যক হবে না। তবে ইচ্ছে করলে তিনি নফল হিসেবে কোরবানি করাতে পারেন। তথ্য সূত্র: সহিহ মুসলিম ১/৪২১, ফতোয়ায়ে আলমগিরি ৯/২৯৪, ফতোয়ায়ে শামি ৯/৪৯৭, বাদয়ে সানায়ে৪/২০২, আদদুররুল মুহতার ৯/৪৬৩
 
লেখক: শিক্ষক, লালবাগ মাদ্রাসা ঢাকা, খতিব, আজিমপুর ছাপড়া মসজিদ ঢাকা, পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit