শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগম(৭০) ও ছেলে জামাল হোসেন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল বৃষ্টি থাকায় বাড়ির পালিত একটি গরু খাবার উদ্দেশ্যে ছুটে গিয়ে পকশের এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জিং অবস্থায় রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। পরে গরুকে বাঁচাতে প্রথমে জামাল হোসেন এগিয়ে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন।

এরপর জামালের মা কমলা বেগম ঘটনাটি জানতে পেরে ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও ছেলে। পরিবারের আরেক সদস্য, জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহতের বিষয়টি গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit