ডেস্ক নিউজ : দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৭ মে) ভোর ৫টচা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /সকাল ১০:০৫