সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা পেলেন তিন গুণীজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘পাঠে পাঠে আত্মজাগরণ-বই যাবে বাড়ি বাড়ি’’ এই প্রতিপাদ্যে বার্ষিক অধ্যয়ন সভা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে তিন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহঃস্পতিবার সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ি কেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘‘নজরুল পাঠ কেন্দ্রের’’ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সংবর্ধিত জন ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী, কবি লোকান্ত শাওন। এছাড়া স্থানীয় ও দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠ করেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাসজকে সকল কাজে গতিশীল করতে পাঠের অভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নাই। সাহিত্যচর্চা করে এমন শিক্ষার্থী কোনদিন বিপথে যেতে পারে না। আসুন, নিজ নিজ অবস্থান থেকে মাসে অন্তত একটি করে নৈতিক শিক্ষা, মহামনীষী অথবা ইতিহাস ঐতিহ্যমন্ডিত বই কিনে প্রিয়জনদের উপহার দেই। দেশকে নতুন করে সাজাতে পাঠের অভ্যাগ গড়ে তোলার আহবান জানান তিনি।

আলোচনা শেষে, প্রতিবারের মতো এবছরও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে কথা সাহিত্যিক মোজাফফর আহমেদ (ঢাকা), ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী (নেত্রকোনা) ও কবি লোকান্ত শাওন (দুর্গাপুর) কে জলসিঁড়ি সম্মাননা- ২০২৫ প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit