শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিচ্ছে নৌবাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিচ্ছে নৌবাহিনী। এজন্য বাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম ত্যাগ করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ৫ দিনব্যাপী প্রদর্শনী শেষে জাহাজটি ২৯ মে দেশের নৌঘাঁটিতে প্রত্যাবর্তন করবে। 

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০-২৪ মে মালয়েশিয়ার লানকিয়েতে অনুষ্ঠিতব্য সেভেনটিনথ লানকিয়ো ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন-২০২৫ (এলআইএমএ-২০২৫) এ অংশগ্রহণের উদ্দেশ্যে বৃহস্পতিবার ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ চট্টগ্রাম ত্যাগ করে। 

এ উপলক্ষ্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তাসহ সর্বমোট ২২৯ জন সদস্য এ প্রদর্শনীতে যোগ দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit