সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ব্রাজিলে আনচেলত্তি পাবেন আর্জেন্টাইন স্কালোনির ৪ গুণ বেতন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তি বিশ্ব ফুটবল তো বটেই, ইতিহাসেরও অন্যতম সেরা কোচ। সেই আনচেলত্তিকে কোচ করে আনতে ব্রাজিল কম চেষ্টা করেনি। সেই ২০২২ সাল থেকে তার পেছনে ঘুরে ঘুরে অবশেষে ২০২৫ সালে দলটা কোচ হিসেবে পেল ইতালিয়ান এই কোচকে। আগামী ২৬ মে সেলেসাওদের দায়িত্ব কাঁধে তুলে নেবেন আনচেলত্তি।

এমনকি সেমিফাইনালে উঠলেও বেতন যাবে বেড়ে। আনচেলত্তির এই বেতন কতটা বেশি, সেটা জানতে হলে চোখ রাখতে হবে অন্য কোচেদের বেতনের ওপর। জাতীয় দলের কোচেদের বেতনের পরিমাণটা কমই থাকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির বেতনটাই দেখুন।

ফিন্যান্স ফুটবল নামের একটি ম্যাগাজিনের ভাষ্য, স্কালোনি বছরে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন থেকে পান মোটে ২.৬ মিলিয়ন ইউরো। সে হিসেবে আনচেলত্তি তার ৪ গুণ বেশি অর্থ আয় করবেন ব্রাজিলে থাকার সময়ে।

এখানেই শেষ নয়। বেতন-বোনাসের বাইরেও উপরি পাওনা আছে আনচেলত্তির জন্য। রিও ডি জেনিরোয় আনচেলত্তি থাকবেন যে অ্যাপার্টমেন্টে, সেটা হবে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট। তার পুরো অর্থ বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

‘আমাকে এসবে জড়াবেন না’, কেন বললেন নেইমার?

তিনি বিদেশ ভ্রমণের জন্য সিবিএফের কাছ থেকে পাবেন একটি প্রাইভেট জেট। আনচেলত্তি পাবেন একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমাও। সঙ্গে একটি জীবন বিমাও পাবেন তিনি। 

আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে প্রথম প্রকাশ্যে আসবেন আগামী ২৬ মে। সেদিন ব্রাজিলে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এরপর তিনি পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলও ঘোষণা করবেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit