শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেত্রকোণায় বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৮ Time View

নেত্রকোণা জেলা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্টাতা মরহুম মোঃ জাহেদ আলী স্যারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১১সেপ্টম্বর) দুপুরে মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভাটি বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রানেশ চন্দ্র সরকার,বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, অধ্যাপক হুমায়ুন কবির, নেত্রকোণা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মারুফ হাসান খান অভ্র, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারেক, পদ্মা ব্যাংক লিমিটেড নেত্রকোণা জেলা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ শিক্ষক, শিক্ষিকা,ছাত্র, ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

পরে আলোচনা শেষে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্টাতা মরহুম মোঃ জাহেদ আলী স্যারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উল্লেখ্য যে, মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্টাতা মরহুম মোঃ জাহেদ আলী স্যার ১৯৬৫ সালে অত্র স্কুল প্রতিষ্টা ও স্কুলের জমি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়টি দীর্ঘ ৫৮ বছর যাবৎ সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৫, /বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit