সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

‘বোহেমিয়ান ঘোড়ায়’ মোশাররফ করিমের সঙ্গে একঝাঁক অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ওটিটি কনটেন্টে কাজ করেছেন মোশাররফ করিম। শিগগিরই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের সিরিজে অমিতাভের নির্দেশনায় দেখা মিলবে এই কিংবদন্তি অভিনেতার।

রোববার (১১ মে) সিরিজটির একটি পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার সামনের কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে মোশাররফ করিমের সঙ্গে একঝাঁক অভিনেত্রীর দেখা মিলেছে। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন-সাদিয়া আয়মান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, রুনা খান, ফারহানা হামিদ, জুঁই করিম, অদিতি ও বৃষ্টি প্রমুখ।

সিরিজটিতে ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক বোহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’

‘বোহেমিয়া ঘোড়া’-তে রুনা খানকে দেখা যাবে গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর চরিত্রে। অন্যদিকে বাস্তব জীবনের চেয়ে একদম বিপরীতমুখী চরিত্রে দেখা যাবে তানজিকা আমিনের। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।

জুঁই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, ‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার।’

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit