শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যকার চারদিনের সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান।  শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাস ও অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। তিনি ভারত ও পাকিস্তানের নেতাদের এই সিদ্ধান্তকে দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।

চার দিনের ভয়াবহ সংঘর্ষ

পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত।  এ নিয়ে গত ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতের ‘অপারেশন সিদুঁর’ শুরু করে নয়াদিল্লি। মাত্র ২৩ মিনিটের মধ্যে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের ৯টি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর টানা চার দিন উভয় দেশের মধ্যে যুদ্ধকালীন তীব্রতা দেখা যায়।

পাকিস্তান পাল্টা জবাবে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে বলে দাবি করে। এ ছাড়া ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়। পা কিস্তান এই অভিযানের নাম দেয় ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’।

এ সময় দুই দেশের অর্থনীতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়।  সামরিক ব্যয়, বিমান চলাচল স্থগিত হওয়া, খেলাধুলা এবং বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে দুদেশই। 

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

পরিস্থিতি ভয়াবহ মোড় নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেন।  যুক্তরাষ্ট্রের উদ্যোগে শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।  ট্রাম্প এই যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক ও বীরোচিত’ পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং কাশ্মীর সমস্যা সমাধানে ভবিষ্যতে কাজ করার ঘোষণা দেন।

যুদ্ধবিরতির পরও উত্তেজনা

যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে  যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন, যা ইসলামাবাদ প্রত্যাখ্যান করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit