বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিয়াল্লিশর এলাকা থেকে লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা (বনানী পাড়ার) বাসিন্দা ছিলেন। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, লিটন মিয়া প্রতি দিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয়। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার লাশ পরে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর হয়।তিনি আরো জানান, তার গলা ও হাতের কবজি কাটা ছিলো। ঘটনাস্হল থেকে অটোটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্ব শত্রুতা নাকি দস্যুতা তা বুঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /বিকাল ৩:৫৪