শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

আ. লীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়ে আখাউড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৪ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় একটি সমাবেশ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি জানানো হয়।
শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, মো. জমসেদ ভূঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী, সৈকত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আপাতত স্বস্থি পাওয়া গেছে। কিন্তু তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করবো সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে।
কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit