শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইশতিয়াক আহম্মেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম খোকন, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, শাহানাজ পারভীন, ইউ আর সি অফিসার আহসান হাবিব, উপজেলা পরিসংখ্যান অফিসার সুজন কুমার কর, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit