শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সামরিক সংঘাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যেই পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া রাজ্যে। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।

ভৌগোলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি সামান্য অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে। এর আগে, ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit