শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

গাজীপুরে ফুটবল খেলার বিরোধে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। পরে হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠা যুবকের বাড়ি পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা।

শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ হাসান জয় (১৫) ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে। 

নিহতের বাবা জানান, ‘শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে জয়ের সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit