বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ দাবি করেন।

খাজা আসিফ বলেন, বুধবার পর্যন্ত তাদের হিসেবে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে তিনি পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারতই প্রথম গোলাগুলি শুরু করে। এ সময় পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের দুটি ব্রিগেড সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দিল্লি এ দুটি দাবিই সরাসরি অস্বীকার করেছে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, পাকিস্তানি বাহিনীর হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

তবে এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর তাদের কাছে নেই।

এর আগে ভারতীয় সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে এ সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /সকাল ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit