বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন স্থাপনা, শহরের ব্যাস্ততম এলাকা গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা ছাত্রদল ও তার অঙ্গ সংগঠন। শুক্রবার (০৯ মে) দুপুরে কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন এর নেতৃত্বে ছাত্রদলকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ডগ্লাফস বিতরণ শেষে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পৌরশহরের শহীদ মিনার, কলেজ মোড়, উপজেলা মোড়, ব্যস্ততম সড়ক কালীবাড়ী মোড়, তেরীবাজার মোড় সহ বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন মারুফ, হেলাল উদ্দীন, সানি ঢালী, রুবেল মিয়া, আরিফ, সৈকত, মামুন, শাহীন প্রমুখ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, আমার নেতা, তারুন্যের আইকন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের নির্দেশে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা ছাত্রদল একটি সুন্দর পরিচ্ছন্ন শহর প্রত্যাশা করি।

আমরা মনে করি আমাদের হাত ধরেই সেই সুন্দর দুর্গাপুর পৌরশহর গড়ে উঠবে। ভবিষ্যতেও এ কর্মসুচী অব্যাহত থাকবে। উপজেলা ছাত্রদলের সিনি: যুগ্ন-আহবায়ক নিরঞ্জন দেবনাথ বলেন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। সমাজের সকল ভালো কাজে ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহন সবসময়ই অব্যাহত থাকবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবো।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৫, /রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit