শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে, রুবিওকে শাহবাজ শরিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮৯ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, ‘জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার ইসলামাবাদের রয়েছে।’

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। বৃহস্পতিবার (৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী বলেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।  একইসঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি বলেছেন, ভারতের অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ডে পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ।

এছাড়া তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগেরও প্রশংসা করেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে, তিনি পরিস্থিতির উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে,  ‘পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের জন্য মার্কিন সমর্থন ব্যক্ত করেন এবং যোগাযোগ উন্নত করার জন্য অব্যাহত প্রচেষ্টাকে উৎসাহিত করেন। ’

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৫, /দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit