শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

র‍্যাঙ্কিংয়ে অবনতি, সরাসরি বিশ্বকাপে খেলা হবে তো বাংলাদেশের?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট উলটো পথে হাঁটছে। যার প্রমাণ হয়ে থাকল নিজেদের ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডের র‍্যাঙ্কিংয়ে অবনতি। প্রাউ দুই দশক পর একদিনের ক্রিকেটে এমন পতন দেখল বাংলাদেশ ক্রিকেট। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় শুধু যে ক্রিকেট অঙ্গনে হতাশা বেড়েছে তাই নয়, এই পতনের ফলে এখন সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলাও শঙ্কার মধ্যে পড়ে গেছে।

বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে (দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া)। তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে।

কিন্তু বাংলাদেশ যে এখন দশ নম্বরে অবস্থান করছে। এদিকে সামনে ওয়ানডের সংখ্যাও কমে আসবে। কারণ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। সে টুর্নামেন্টের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই কুড়ি ওভারের ম্যাচের সংখ্যা বাড়ানো হচ্ছে। চলতি মাসেই আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে মোট সাতটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট দল

আইসিসির এফটিপি বলছে, ২০২৭ সালের মার্চের আগে পর্যন্ত ২৯ ওয়ানডে খেলার সুযোগ পাবেন শান্ত-মিরাজরা। এর মধ্যে ৮ ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি ২১ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। যেহেতু বেশিরভাগ ম্যাচই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে, তাই ২০২৭ সালের মার্চের আগে রেটিংয়ে যথেষ্ট উন্নতি করা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit