শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো জুনিয়রের। পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড এবং কেপ ভার্দের মধ্যে কোনটিকে চূড়ান্ত বেছে নেবেন তিনি–তা নিয়ে বেশ কৌতূহল ছিল ফুটবলপ্রেমীদের। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ১৪ বছর বয়সি ক্রিস্টিয়ানো জুনিয়র। বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের হয়েই আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চলেছেন তিনি।

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পড়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। চলতি ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্ট। সেখানে পর্তুগালের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিপক্ষে।
ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো জুনিয়র বর্তমান বাবার ক্লাব সৌদি আরবের আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিলেন। সাম্প্রতিক সময়ে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। গোলের পর বাবার মতো ‘সিউ’ উদযাপন করে নজর কেড়েছিলেন এই খুদে ফুটবলার।

আল নাসরের বয়সভিত্তিক দলে ভালো পারফরম্যান্সর সুবাদেই পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। বয়সভিত্তিক দলের পথ বেয়ে একসময় বাবার মতোই পর্তুগালের জাতীয় দলে নিয়মিত হবে তিনি, এমনটাই আশা রোনালদো-ভক্তদের।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit