মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

নেইমারের বাসায় আছে সাকিবের জার্সি, চেনেন তামিমকেও!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩২ Time View

স্পোর্টস ডেস্ক : সময় সংবাদ: নেইমারের সাথে আপনার সম্পর্কটা কেমন? অনেকে বলেন আপনারা বন্ধু।

রবিন মিয়া: আমি অনুরোধ করবো এটা যাতে কেউ না বলেন। আমি নেইমারের বাবার সাথে কাজ করি, সেই সুবাদে ভালো সম্পর্ক।

সময় সংবাদ: নেইমার বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কতটা জানে? আদৌ জানে কিনা…
রবিন মিয়া: বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানে। এবং আমি সাকিব আল হাসানের একটি জার্সি তাকে উপহার দিয়েছি। তার বাসায় সাকিব আল হাসানের জার্সি আছে। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল সম্পর্কে জানে। এছাড়া ভারতের বিরাট কোহলি সম্পর্কে জানে।

সময় সংবাদ: আপনি সাকিব আল হাসানকে পছন্দ করেন, তাকে আবার দলে দেখতে চান কিনা?
রবিন মিয়া: একজন ক্রীড়াপ্রেমী হিসেবে সাকিব ভাইকে অনেক ভালোবাসি। দেশের ক্রিকেটের জন্য তিনি অনেক কিছু দিয়েছেন, তাকে সেই জায়গা থেকে সম্মান করি। সে যেখানে থাকুক যেভাবে থাকুক যেন ভালো থাকে। তার যদি শারীরিক ফিটনেস ঠিক থাকে, বিসিবি যদি মনে করে সাকিব ভাইকে দরকার দেশের জন্য তাকে অবশ্যই দলে দেখতে চাই।

সময় সংবাদ: বিদেশে থাকেন, ব্যস্ততাও থাকে। দেশের ক্রিকেট ম্যাচ দেখা হয় কি?
রবিন মিয়া: রাত-হোক বা দিন। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, নিজের দেশের ক্রিকেট খেলা মিস করা যাবে না। অবশ্যই দেখি।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit