মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নিহত একজন ও আহত একজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৫ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার হারপুর গ্রামে সোমবার দুপুর আনুঃ২ টায় বজ্রপাতে মাহাবীর(১৬) নামে এক কিশোর নিহত ও মাহবুব হোসেন বাবু (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।নিহত মহাবীর হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত বাবু একই গ্রামের বাসিন্দা। আহত বাবুকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার হারপুর গ্রামের মহাবীর ও বাবু আত্রাই নদীর চরের উপর হাঁসের খামারে কাজ করার সময় তাদের উপর বজ্রপাত ঘটলে বজ্রপাতে ঘটনাস্থলেই মহাবীর মারা যায়। বাবুকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৫, /দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit