শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানে ১৫ লাখ টাকার চুরি হওয়া গোল কাঠ উদ্ধার আশুলিয়ায় ছাত্রদলের সহযোগিতায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মার্কিন-ইরান চুক্তি নিয়ে যা ভাবছেন ইসরাইলিরা মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিলের প্রেসিডেন্ট মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : সূচি অনুযায়ী, ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ দল। সফরের শুরুটা হবে গলে, যেখানে ১৭ জুন শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর কলম্বোতে ২৫ জুন মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজের গুরুত্বও আলাদা।

টেস্ট সিরিজের পর কলম্বোতেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ জুলাই প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। এরপর পাল্লেকেলেতে হবে তৃতীয় ওয়ানডে, ৮ জুলাই। সব ম্যাচই দিবারাত্রির।
 

ওয়ানডের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই পাল্লেকেলেতে প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। কলম্বোতে ১৬ জুলাই হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজের মাধ্যমে সফর শেষ করবে বাংলাদেশ দল।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি

১ম টেস্ট – গল – ১৭-২১ জুন
২য় টেস্ট – কলম্বো – ২৫ থেকে ২৯ জুন
১ম ওয়ানডে – কলম্বো – ২ জুলাই
২য় ওয়ানডে – কলম্বো – ৫ জুলাই
৩য় ওয়ানডে – পাল্লেকেলে – ৮ জুলাই
১ম টি-টোয়েন্টি – পাল্লেকেলে – ১০ জুলাই
২য় টি-টোয়েন্টি – ডাম্বুলা – ১৩ জুলাই
৩য় টি-টোয়েন্টি – কলম্বো – ১৬ জুলাই

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit