আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন নতুন এক ঘোষণায় বলেছেন, পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন। ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা শিখরা জানেন যে তাদের আসল শত্রু পাকিস্তান নয় বরং ভারতীয় সিস্টেম।
গুরপতবন্ত দাবি করেন, স্বাধীন পাঞ্জাব অর্থাৎ খালিস্তানই পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান। কারণ খালিস্তান সৃষ্টির পর পাকিস্তানেও উন্নয়নের দরজা খুলবে। বেলুচিস্তানে ভারতীয় হস্তক্ষেপকে একটি উন্মুক্ত বাস্তবতা হিসাবে অভিহিত করে তিনি বলেছেন, পাকিস্তান চাইলে সাম্প্রতিক জঙ্গি হামলা জাতিসংঘে নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, পাকিস্তান আজ দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাদের সেনাবাহিনীর কারণে। এর আগে ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দাঁড়াবে বলেও ঘোষণা দিয়েছিলেন এ খালিস্তানি নেতা।
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৮:৩৪