সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

আমি কিন্তু এবার কেঁদে ফেলব: হানিয়া আমির

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : পহেলগাঁওকাণ্ডের নিন্দায় সরব হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছিলেন— যে কোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ ঘটনায় যে নিরীহ মানুষগুলো প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমার মন ভারাক্রান্ত। যন্ত্রণা, শোক ও আশা— এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। 

তিনি আরও বলেন, নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়— মানবতা। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি। হানিয়ার সারল্য অনুরাগীদের ভীষণ পছন্দ। খোলামেলাভাবে সহজ-সরল বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে কথা বলেন এ পাক অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন। পাল্টা উত্তর দিয়েছেন হানিয়া— আমি কিন্তু এবার কেঁদে ফেলব।

২২ এপ্রিলের ভয়াবহ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও ওঠে নানা মহলে। এরপরেই বেশ কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভারত সরকার।যে কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত, তাদের বহু ভক্ত-অনুরাগী রয়েছে সে দেশে। তারা রীতিমতো বিমর্ষ এ ঘটনায়। যেমন হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা। 

তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বার করেছেন। প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গেছেন হানিয়ার ইনস্টাগ্রামে। অভিনেত্রীর বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন—আপনার কথা খুব মনে পড়ছে। কেউ আবার লিখেছেন—আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit