শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ 

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯৬ Time View
নওগাঁ প্রতিনিধি : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং নওগাঁ নার্সিং ইনিস্টিউটের শিক্ষার্থীরা। রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে দাড়িয়ে ঘন্ট্যাব্যপি এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই” বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) চাই” এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
 
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতিক তালুকদার, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত সুলতানা, আমিনুর রহমান, সুজন হোসেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন আহম্মেদসহ নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি এখন একটাই ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক অথবা ডিগ্রি সমমানের মর্জদা দিতে হবে। আমরা ৬ মাস যাবত আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্নভাবে জানিয়ে আসছি এরপরও তারা আমাদের দাবি বাস্তবায়ন করছে না। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করা হলে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। 
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতীক তালুকদার বলেন, আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছররের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়। অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা। আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়। তিনি আরো বলেন, গত ২০ আগস্ট ২০২৪ মাননীয় প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার জন্য স্মারক লিপি প্রদান করি। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেল আমাদের দাবি মনে হচ্ছে না। আমাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit